Mission & Vision
Mission & Vision
Mission & Vision
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ
১. স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধি:
মানুষের সামনে স্বাস্থ্য রক্ষার করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা এবং সবাইকে স্বাস্থ্য সচেতন করা। ইসলামী দৃষ্টিকোণ থেকে হালাল ও নিরাপদ চিকিৎসা গ্রহণের গুরুত্ব বোঝানো, যাতে মানুষ সন্দেহ ও দ্বিধা ছাড়াই সঠিক ও হালাল খাবার এবং চিকিৎসা গ্রহণে উৎসাহিত হয়।
২. হারিয়ে যাওয়া কিছু সুন্নাহর পুনর্জাগরণ:
ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেমন:
হিজামা (Cupping Therapy) গ্রহণ, পেটের তিন ভাগের এক ভাগ খাবার গ্রহণ, হালাল ও তৈয়েব (উপকারী) খাবার গ্রহণ ইত্যাদি– সুন্নাহর গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা। এই সুন্নাহগুলো আধুনিক বিজ্ঞান ও ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা, যাতে মানুষ এগুলোর চর্চায় আগ্রহী হয় এবং আমরাও সাদাকায়ে জারিয়া হিসেবে দুনিয়াতে কিছু নিদর্শন রেখে যেতে পারি, ইনশাআল্লাহ। আল্লাহুল মুসতা‘আন।
৩. প্রাকৃতিক ও ঘরোয়া চিকিৎসা পরিচিতি:
প্রাকৃতিক চিকিৎসা, ঘরোয়া সমাধান ও প্রাকৃতিক খাবারের উপকারিতা সম্পর্কে মানুষকে জানানো এবং ওষুধ নির্ভরতা কমিয়ে স্বাস্থ্যকর জীবনধারার প্রতি উৎসাহিত করা।
৪. ব্যক্তি ও সামাজিক সমস্যা সমাধান এবং রোগীদের আর্থিক জটিলতা হ্রাস:
রোগভিত্তিক সমস্যা সমাধানের দক্ষতা ও সামাজিকভাবে সচেতনতা বাড়ালে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসে, আর্থিক চাপ কমে এবং মানসিক শান্তি বৃদ্ধি পায়।
কার্যকর প্রাকৃতিক চিকিৎসা ও লাইফস্টাইল জীবনযাত্রার মান উন্নত করে, কর্মক্ষমতা বাড়ায়, আর্থিক জটিলতা কমায় এবং পুনরায় বিপদে পড়ার ঝুঁকি হ্রাস করে।
৫. দীর্ঘমেয়াদি ঔষুধ নির্ভরতা কমানো, রোগীদের শারীরিক-মানসিক উন্নতি সাধন ও ডাক্তারদের কষ্ট কমানো:
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, হেলদি লাইফস্টাইল এবং মানসিক সমর্থন দীর্ঘমেয়াদি ঔষুধের প্রয়োজন কমাতে সাহায্য করে, রোগীর শারীরিক ও মানসিক উন্নতি নিশ্চিত করে।
লাইফস্টাইল পরিবর্তন ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ডাক্তারদের সহযোগিতায় রোগীদের উৎসাহিত করা হলে, রোগীও সুস্থ হবে এবং ডাক্তারদেরও দীর্ঘমেয়াদি চাপ কমবে, ইনশাআল্লাহ।
এই উদ্দেশ্যগুলোর বাস্তবায়ন এবং স্বাস্থ্য, সুন্নাহ, প্রাকৃতিক খাবার ও প্রাকৃতিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে একটি সচেতন, সুস্থ ও নৈতিক সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য, ইনশাআল্লাহ।
আল্লাহুল মুসতা‘আন। (আল্লাহ তাআলাই সাহায্যকারী)