নিয়ম ও শর্তাবলী

Terms & Conditions

নিয়ম ও শর্তাবলী

কোর্সে অংশগ্রহণের যোগ্যতা:


আমাদের লাইফস্টাইল বা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কোর্সে অংশ নিতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিগত গুণাবলী এবং মানসিক প্রস্তুতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুণাবলী ও মানসিকতা থাকলে, আপনি নিজের জীবনকে আরও ভালভাবে গড়তে পারবেন এবং অন্যদেরও উপকারে আসতে পারবেন, ইনশাআল্লাহ।


প্রয়োজনীয় যোগ্যতা ও মানসিকতা: (শর্ত)

১. আদব-আখলাক ও ভালো আচরণ: সুন্দর ব্যবহার, নম্রতা, সততা এবং ইতিবাচক মনোভাব থাকা (এগুলো একজন ভালো মানুষের অন্যতম বৈশিষ্ট্য। সুন্দরভাবে কথা বলা এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকা একান্ত জরুরি)।


২. শেখার আগ্রহ এবং বাস্তবায়নের অঙ্গীকার: নতুন কিছু শেখার আগ্রহ এবং সেই শেখা বাস্তব জীবনে প্রয়োগ করার এবং প্রয়োজনে পরামর্শ নেওয়ার দৃঢ় ইচ্ছা। 


৩. নিজে উপকৃত হয়ে অন্যের উপকারের আগ্রহ: আপনি যা শিখেছেন, তা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার মানসিকতা। নিজের উন্নতি ও শিখা অন্যের কল্যাণে ব্যবহার করার সংকল্প।


৪. স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা ও জ্ঞানার্জনের আগ্রহ: স্বাস্থ্য রক্ষা এবং উন্নয়নের জন্য জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া এবং এই বিষয়ে সময় ও অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত থাকা।

উল্লেখ্য, আপনি উচ্চ শিক্ষিত হন বা সাধারণ, তা বিবেচ্য নয়। বরং এই কোর্স সবার জন্য উন্মুক্ত। কেবল বাংলা পড়তে ও লিখতে পারলেই কোর্সে অংশ গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ। 


সুতরাং, আমার প্রিয় ভাই ও বোন,

যদি আপনি উপরের গুণাবলী কিছু হলেও ধারণ করেন এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য নতুন জ্ঞান অর্জনে আগ্রহী হন, তাহলে আমাদের লাইফস্টাইল কোর্সে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। আমরা আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট ও পরামর্শ দিতে সদা প্রস্তুত, ইনশাআল্লাহ। এই কোর্সের মাধ্যমে আপনি নিজের জীবনকে সুন্দর ও স্বাস্থ্যকর করতে পারবেন এবং অন্যদেরও উপকারে আসতে পারবেন, ইনশাআল্লাহ। আপনার সুস্থতা এবং কল্যাণের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার  সুযোগ গ্রহণ করুন!  আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও সফল জীবন দান করুন। আমীন।


*  *  *


সাপোর্ট ও অভিজ্ঞতা 

কোর্স সাপোর্ট ও অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা

কোর্সে অংশগ্রহণকারী সকলের জন্য সাপোর্ট এবং অভিজ্ঞতা উন্নত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা হলো, যা কোর্সের দায়িত্বশীল এবং অংশগ্রহণকারীদের কাজগুলোকে আরও স্পষ্ট ও কার্যকরী করে তুলবে ইনশাআল্লাহ। 


মূল সাপোর্ট ও হাদিয়া

প্রধান সাপোর্ট: কোর্সের বিষয়বস্তু সঠিকভাবে ব্যাখ্যা করা, অংশগ্রহণকারীদের প্রশ্নের স্পষ্ট এবং প্রাঞ্জল উত্তর প্রদান, এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া– এগুলো কোর্সের মূল সাপোর্টের অংশ। এই বিষয়গুলো অংশগ্রহণকারীদের শেখার প্রক্রিয়াকে আরো কার্যকর ও আনন্দময় করে তোলে।


অতিরিক্ত সাপোর্ট: কোর্সের গাইডলাইন, কলম, প্যাড, ফাইল ইত্যাদি উপহার দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা। এছাড়া ভবিষ্যতে আগ্রহীদের জন্য গ্রুপ বা পরামর্শ সাপোর্ট তৈরি করা, যা শুধুমাত্র ব্যক্তিগতভাবে নয়, একটি সমষ্টিগত কমিউনিটি তৈরি করতেও সহায়তা করবে ইনশাআল্লাহ। 

*  *  *



অংশগ্রহণকারীদের থেকে প্রত্যাশিত বিষয়


মতামত ও অভিজ্ঞতা: কোর্স শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা এবং সার্বিক মন্তব্য সংগ্রহ করা হবে। এটি কোর্সের উন্নয়ন এবং ভবিষ্যতে আরও কার্যকরী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। 


বিশেষতঃ অংশগ্রহণকারীদের কাছ থেকে কোর্সের সার্বিক বিষয়ে তিনটি ভালো দিক এবং তিনটি এমন দিক যা আরও উন্নত করা যেতে পারে, তা জানতে চাওয়া হবে। এতে ভবিষ্যতে কোর্সটি আরও মানসম্পন্ন এবং শিক্ষণীয় হয়ে উঠবে, ইনশাআল্লাহ।


মূল্যায়ন ও প্রশ্ন: কোর্সের বিষয়বস্তু থেকে কিছু প্রশ্ন সাজিয়ে ছোট পরীক্ষা নেয়া হতে পারে, যাতে অংশগ্রহণকারীদের শেখার অগ্রগতি পর্যালোচনা করা যায় এবং তাদের উন্নতি পরিমাপ করা সম্ভব হয় ইনশাআল্লাহ।

*  *  *